মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নামফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এমপির সহধর্মিণী লায়লা আঞ্জুমান বারী, মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক।
সমাবেশে বক্তারা বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন উন্নত শিক্ষার পরিবেশ তৈরিতে মূল ভূমিকা পালন করে। নতুন এই আধুনিক একাডেমিক ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট অনেকাংশেই দূর হবে এবং শিক্ষার্থীরা একটি আধুনিক ও সুন্দর পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।”
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুষম উন্নয়নে স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে সক্ষম হবে।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাজশাহীতে সাংবাদিক হেলাল'কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা প্রদান
Link Copied