ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে সাংবাদিক হেলাল'কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা প্রদান


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ৪:৩৯
দৈনিক যুগান্তরের সাবেক উপ-সম্পাদক ও দেশবরেণ্য সাংবাদিক হেলাল উদ্দিনের রাজশাহী সফর উপলক্ষে তাঁকে প্রীতি সংবর্ধণা ও উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা।
 
শনিবার  সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজশাহী নগরীর অলকার মোড়ে অবস্থিত ‘চেম্বার অব জার্নালিস্ট’ কার্যালয়ে তিনি পৌঁছালে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে কার্যালয় প্রাঙ্গণ।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মামুন রেজা, অনুসন্ধানী সাংবাদিক শাহিনুর রহমান সোনা, শফিকুল আলম ইমন, রোজিনা সুলতানা রোজী, নাঈম হোসেন এবং চেম্বারের প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
 
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, "সংবাদের পেছনে ছুটুন, অন্য কিছুর পেছনে নয়—তবেই একজন পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করা সম্ভব। কাজের ক্ষেত্রে স্থান বা মাধ্যম যা-ই হোক না কেন, সততা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করলে সাফল্য আসবেই।" স্থানীয় তরুণ ও কর্মরত সাংবাদিকরা তাঁর এই মূল্যবান উপদেশ গভীর মনোযোগের সাথে অনুধাবন করেন। অদূর ভবিষ্যতে আবারও রাজশাহীতে এসে সাংবাদিকদের সাথে সময় কাটাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
এর আগে রাজশাহী সার্কিট হাউজে ফিনল্যান্ড প্রবাসী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ও 'স্বজন ফাউন্ডেশন'-এর চেয়ারম্যান আব্দুল্লাহ ইকবাল আহমেদের পক্ষে হেলাল উদ্দিনকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় বিশিষ্ট সমাজসেবক জাবেদ আলী, সাংবাদিক আসগর আলী সাগর, সম্রাট-সহ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা