ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


পল্লব চক্রবর্তী, নাসিরনগর photo পল্লব চক্রবর্তী, নাসিরনগর
প্রকাশিত: ২৭-৯-২০২৬ বিকাল ৫:১১

সরাইল-নাসিরনগর-লাখাই (আর-২২০) আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কের নির্মাণকাজ বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নাসিরনগর ও হবিগঞ্জের লাখাইসহ সংশ্লিষ্ট এলাকার সড়ক যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে ও মোনাজাতের মাধ্যমে মহাসড়কটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এম. এ. হান্নান এমপি ও  সদস্য,  মৎস্য ও প্রানী সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

এতে উপস্থিত ছিলেন জেলা  পরিষদের  প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা, অফিসার ইনচার্জসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দও অংশ নেন। এ সময় বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। এতে পুরো অনুষ্ঠানটি জনসমাগমে প্রাণবন্ত হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা জানান, সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কটি নির্মাণ ও উন্নয়নের ফলে এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে সময় কমার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ মহাসড়কটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা। বিশেষ করে কৃষিপণ্য ও অন্যান্য পণ্য দ্রুত বিভিন্ন বাজারে পরিবহনের সুযোগ তৈরি হলে স্থানীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির কল্যাণ, সড়কটির সফল বাস্তবায়ন এবং এলাকার মানুষের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা