পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
পটুয়াখালীর বাউফলে পারিবারিক বিরোধের জেরে রানী বেগম নামে এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যার মামলায় হালিম রাড়ী (৪৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালীর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ ডিসেম্বর বাউফল উপজেলার মধ্য কেশবপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম রাড়ীর বাড়ির সামনে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রানী বেগমের ওপর হামলার ঘটনা ঘটে। মামলার অভিযোগ অনুযায়ী, হালিম রাড়ী ও পুষ্প বেগম দা দিয়ে রানী বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলাটির বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ এজাহারকারী, তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ মোট ১৭ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হলে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।
রায়ে হালিম রাড়ীকে দণ্ডবিধির ৩০৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে একই ধারায় পুষ্প বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেপ্তারের পর থেকে তার সাজা কার্যকর হবে বলে আদালত আদেশে উল্লেখ করেন।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় পাঁচ বছর পর এ রায় ঘোষণা করা হলো। হালিম রাড়ী দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। তবে পুষ্প বেগম এখনো পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবুর রহমান টোটন বলেন, দীর্ঘদিন বিচারহীনতার যে সংস্কৃতি ছিল, তার মধ্যেও এই মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সুন্দর ও সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয়েছে। বিচারাধীন অন্যান্য মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বলেন, মামলাটি প্রথমে দণ্ডবিধির ৩০২ ধারায় ছিল। তিনি শেষ পর্যায়ে স্টেট ডিফেন্স হিসেবে আসামিপক্ষে আইনজীবী হিসেবে নিয়োজিত হন। আদালতে আসামিদের নির্দোষ প্রমাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। পরবর্তীতে আদালত ৩০৪ ধারায় একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
এ ঘটনায় নিহতের স্বামী আবুল হোসেন বাদী হয়ে ২০২০ সালের ডিসেম্বর মাসে বাউফল থানায় মামলা করেন। ত
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য