ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৭-৯-২০২৬ বিকাল ৫:১৮

জমকালো ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ ও স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এবং মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও সততায় বলীয়ান হতে হবে। আধুনিক প্রযুক্তির সুফল গ্রহণ করে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।"

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, "মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ সবসময় গুণগত শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানাচ্ছি।"

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা