ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৬ বিকাল ৫:২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সম্ভাব্য প্রার্থী আনোয়ার হোসেন হিটলুর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে চাঁপাপুর ইউনিয়নের বড়ঝাঁখইড় ৭নং ওয়ার্ডের আয়োজনে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ঝাঁখইড়, বিহিগ্রাম, বাহাদুরপুর, মাতাপুর, কাঞ্চনপুর, গবিন্দপুর হাউসপুর, ভেল্লাগ্রাম-সহ ৯টি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। 
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও চাঁপাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক বাবলু, ইউনিয়ন মহিলা দল নেত্রী হালিমা খাতুন ইতি, যুবদল নেতা আল আমিন, ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা বুলবুল, বিএনপি নেতা আলহাজ্ব আনিছার আলী, ব্যবসায়ী মামুনুর রশীদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আজিজার রহমান চাঁন প্রমুখ। 
চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়। সাধারণ মানুষের সেবা করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাই প্রকৃত রাজনীতির লক্ষ্য। জনগণ আমাকে নির্বাচিত করলে চাঁপাপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করব। মাদক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য বজায় রেখে জনগনের পাশে থাকতে হবে। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্ব। ইউনিয়নের উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহবান জানান তারা।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা