টুঙ্গিপাড়ায় আইন-শৃঙ্খলা সভা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূল, চুরি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং শিশু অপহরণ ও পাচার রোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা বজ্রকণ্ঠ পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন এলাকায় ছোটখাটো চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের তৎপরতা বাড়ানো এবং কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
মাদক নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিশু অপহরণ ও পাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও অভিভাবকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। জনসচেতনতা তৈরিতে ধর্মীয় নেতাদের ভূমিকার বিষয়েও আলোচনা হয়। এ সময় আগামী শুক্রবার জুমার খুতবায় মাদক, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুপাচারের ক্ষতিকর দিক তুলে ধরে মুসল্লিদের সচেতন করতে টুঙ্গিপাড়া মডেল মসজিদের ইমামকে আহ্বান জানান ইউএনও।
সভায় দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে ক্ষতিকর চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধের বিষয়েও আলোচনা হয়। অবৈধ জালের বিরুদ্ধে নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি পুলিশ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক নির্মূলকে অগ্রাধিকার দিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভায় আলোচিত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ