ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরিশালে চালু হলো ডে কেয়ার এন্ড প্রি-স্কুল, ঘরে বসেই সিসি ক্যামেরায় সন্তানকে দেখবে অভিভাবকরা


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১:১
কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের নিরাপদ যত্ন, শিক্ষা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে বরিশাল নগরীতে যাত্রা শুরু করেছে ‘বরিশাল ডে কেয়ার এন্ড প্রি-স্কুল’। এক বছর থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে নগরীর নতুন বাজার এলাকার সপ্তবর্ণ কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায়।
 আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বর্তমানে অনেক পরিবারে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন। ফলে কর্মব্যস্ততার কারণে সন্তানদের সঠিকভাবে দেখাশোনা ও লালন-পালন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিবারের জন্য বরিশাল ডে কেয়ার এন্ড প্রি-স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, অনেক পরিবারে মা না থাকায় সন্তানকে একা হাতে লালন-পালন করতে গিয়ে অভিভাবকদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তাদের জন্যও এই প্রতিষ্ঠানটি আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তিনি পরিচালক ফারজানা আক্তার মনিকে শিশুদের প্রতি মায়ের মতো স্নেহ, ভালোবাসা ও যত্ন নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনি জানান, এক বছর বয়স থেকে ১০ বছর বয়সী শিশুদের এখানে ভর্তি করা যাবে। শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি অভিভাবককে সিসি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হবে। ফলে তারা ঘরে বসেই মোবাইল বা অন্য ডিভাইসের মাধ্যমে সন্তানের লাইভ ভিডিও ফুটেজ দেখতে পারবেন।
তিনি আরও জানান, শুধু শিশুদের দেখাশোনাই নয়, তাদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য রয়েছে শিশুদের খেলাধুলা ও শারীরিক চর্চার জন্য প্লে-জোন, পাশাপাশি পড়াশোনার জন্য কোচিং ও প্রি-স্কুলের ব্যবস্থা। নিরাপদ পরিবেশে খেলাধুলা, শিক্ষা ও পরিচর্যার সমন্বয়ে শিশুদের বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত ব্যক্তিগত সচিব মাসুম হাসান, সহকারী ব্যক্তিগত সচিব সাকলাইন মোস্তাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আয়োজকরা জানান, কর্মজীবী অভিভাবকদের ব্যস্ততার সময়ে শিশুদের নিরাপদ পরিবেশে রেখে তাদের শিক্ষা, খেলাধুলা ও মানসিক বিকাশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল নগরীতে আধুনিক সুবিধাসম্পন্ন এ ধরনের ডে কেয়ার সুবিধা শিশু ও অভিভাবক উভয়ের জন্যই নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
 
 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ