পিরোজপুরে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবি ও সোমবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) পিরোজপুর ডাক দিয়ে যাই প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন সংস্থা কোডেক এর এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই কর্মশালার আয়োজন করা হয়। কারিগরি সহযোগিতায় ছিল নেটজ বাংলাদেশ।
ন্যায্য রূপান্তরের জন্য পরিবেশগত মানবাধিকার শক্তিশালী স্থানীয় সিএসও এবং জলবায়ুপ্রবণ এলাকাগুলোকে স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তর প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণে পিরোজপুর সদর, মঠবাড়িয়া ও জিয়ানগর (ইন্দুরকানি) উপজেলার ২৫ জন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় পরিবেশ সুরক্ষা, উপকূলীয় জলবায়ু সংকট ও মানবাধিকারের পারস্পরিক সম্পর্ক এবং এ সংক্রান্ত অনুসন্ধানমূলক সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল বিষয়ে বিশদ প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাসুদ, নেটজ বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, কোডেক-এনগেজ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিউল্লাহ মজুমদার,শংকর কুমার বিশ্বাস, টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌস এবং স্থানীয় ফিল্ড ফ্যাসিলিটেটরবৃন্দ। প্রশিক্ষনের সভাপতিত্ব করেন, পিরোজপুর প্রেসক্লাব সহ-সভাপতি খেলাফত হোসেন
খসরু।
প্রশিক্ষনে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। প্রশিক্ষনে সংবাদকর্মীদের জলবায়ু পরিবর্তন,পরিবেশগত ক্ষতি এবং মানবধিকার লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদন তৈরির সহজ ও সাবলিল পদ্ধতি সম্পর্কে সম্মক ধারনা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান