ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্য 'চড়ুইভাতি'


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১:৩

'চড়ুইভাতি' শব্দটি শুনতেই হৃদয়ের ক্যানভাসে ভেসে ওঠে ছেলেবেলার কতশত স্মৃতি। আবহমান বাংলায় চড়ুইভাতি, বনভোজন বা পিকনিক বাঙালির ঐতিহ্যের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। অথচ বর্তমান যান্ত্রিক সভ্যতার বিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় বাঙালি আজ ভুলতে বসেছে চড়ুইভাতি বা পিকনিকের এতিহ্য।

গ্রামবাংলার ঐতিহ্য 'চড়ুইভাতি' নিয়ে রচিত হয়েছে অনেক কবিতা, গান কিংবা গল্প। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত 'চড়িভাতি' কবিতায় লিখেছেন- 'ফল ধরেছে বটের ডালে ডালে; অফুরন্ত আতিথ্যে তার সকালে বৈকালে বনভোজনে পাখিরা সব আসছে ঝাঁকে ঝাঁক। মাঠের ধারে আমার ছিল চড়িভাতির ডাক।' কিংবদন্তি সংগীতশিল্পী মান্নাদে 'পিকনিক' সিনেমার বিখ্যাত গানগুলোর মধ্যে অন্যতম- 'একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।' চড়ুইভাতি বা ছোট পরিসরে বনভোজন হলো আনন্দ ও একসাথে মিলে খাবার খাওয়ার একটি চমৎকার গ্রামীণ ও শৈশবিক ঐতিহ্য।

উপজেলার বিভিন্ন এলাকার বয়োবৃদ্ধ কয়েকজনের সাথে কথা বললে তারা চড়ুইভাতি বা পিকনিকের স্মৃতিচারণ করে সকালের সময়কে বলেন, চড়ুইভাতি বা আমাদের এলাকায় প্রচলিত বনভাতা বা পিকনিকের স্মৃতিগুলো আজও মনেপড়ে। বছরের শেষে কিংবা শুরুর সময়টাতে আমাদের এলাকার সব বন্ধুরা মিলে দশ টাকা কিংবা পাঁচ টাকা চাঁদা তুলে বাজার করে নিয়ে আসতাম আর প্রতি সদস্যদের ঘর থেকে তোলা হতো চাল, ডাল, ডিম, আলু, পেঁয়াজের মতো উপকরণ। এরপর সবাই মিলে আনাড়ি হাতেই হৈচৈ করে রান্না করতাম। রান্না শেষে খোলা মাঠ, কাটা ধান ক্ষেতে সারিবদ্ধভাবে বসে খাওয়ার আনন্দই ছিল আলাদা।

তারা আরও বলেন, চড়ুইভাতি বা পিকনিক নিয়ে এমন অনেক আনন্দের স্মৃতি জড়িয়ে আছে আমাদের প্রায় সবার ছোটবেলার সঙ্গেই। বড়বেলায় এসে সেই আনন্দ হয়তো কিছুটা ফিকে হয়ে এসেছে সময় আর ব্যস্ততার ভারে। তবে এখনো হারিয়ে যায়নি। এখনো শীতের দিন এলে পিকনিকের আয়োজন করতে চায় মন।

কথা হয় বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল-কলেজ) বাংলা সাহিত্য বিষয়ের সহকারী অধ্যাপক বিজয় চন্দ্র দাসের সাথে তিনি বলেন, 'চড়ুইভাতি' শব্দটি এসেছে চড়ুই পাখির মতো ছোট দলে মিলে খাওয়ার ধারণা থেকে। ছোটবেলায় শিশুরা বা বন্ধুরা মিলে চাল, ডাল, তেল ও মশলা চাঁদা করে বা বাড়ি থেকে এনে এই ছোট আয়োজন করতো। একে অনেক এলাকায় 'চড়িভাতি', বনভোজন, পিকনিকও বলা হয়।

তিনি আরও বলেন, পিকনিক শব্দটিকে বাংলায় বনভোজন, চড়িভাতি, চড়ুইভাতি, পৌষালি ইত্যাদি নানা নামে ডাকা হয়। তবে বাংলায় প্রতিটি শব্দের ব্যঞ্জনা ভিন্ন ভিন্ন। বনভোজনের আক্ষরিক মানে কিন্তু বনে ভোজন, আবার রবীন্দ্রনাথের 'চড়িভাতি' কবিতায় পাওয়া যায়- "একটি দিনের মুছল স্মৃতি, ঘুচল চড়িভাতি,/ পোড়াকাঠের ছাই পড়ে রয়, নামে আঁধার রাতি।" এই চড়িভাতি বা চড়ুইভাতি আবার বনভোজন হয়ে গেছে কবি গোলাম মোস্তফার কবিতায়। যা হোক চড়ুইভাতি মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দ বাড়িয়ে দেয়। যান্ত্রিক জীবনে হারিয়ে যাওয়া এই ছোট আয়োজনগুলো আমাদের শেকড়ের সন্ধান দেয় এবং শৈশবের সোনালী দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।

বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, ছোট্টবেলার ছোট্ট হাঁড়ি, ছোট্ট থালা-বাটি। চড়ুইভাতির আয়োজনে তুমুল হল্লাহাটি। যেন স্মরন করে দেয় শৈশবের সব স্মৃতি গাঁথা রোমাঞ্চকর মুহূর্তগুলোর কথা। চড়ুইভাতি বা বনভোজনের ইতিহাস আমাদের বেশ পুরনো। একটা সময় গ্রাম্য আবহে চোখে পড়ত দল বেঁধে রান্না-বান্না, খাওয়া-দাওয়া। তার আগে সংগ্রহ করা হতো চাল-ডাল, কেউ দিত মসলাপাতি। খাসি না মুরগি? এ দ্বন্দ্ব মেটাতেন মা-চাচিরা। বাড়ির উঠোনেই চলতো রান্নাযজ্ঞ। দুপুর গড়িয়ে বিকেল হলেই রান্নার ঘ্রাণে মৌ মৌ করত পুরো বাড়ি। তাতেই আনন্দে আটখানা হতো কচি-কাঁচার মুখ। এটিই ছিল চড়ুইভাতি।

তিনি আক্ষেপ করে বলেন, আমাদের গ্রামীণ পরিবেশের সেই ছোট্টবেলার 'চড়ুইভাতি' আজ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় 'চড়ুইভাতি' হারিয়ে যাচ্ছে বনভোজন পিকনিক আর শিক্ষা সফরের ভীরে। তাই আমাদের নতুন প্রজন্মের কাছে চড়ুইভাতির আসল নামকরণ ও বিশেষত্বটা তুলে ধরা উচিত। এতে করে বাঙালির ঐতিহ্য ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে হাজার বছর ধরে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ