ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বয়ারচরে আজিমুশ্বান মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১:৪

নোয়াখালীর সুবর্ণচর সংলগ্ন হাতিয়া উপজেলার বয়ার চরে আজিমুশ্বান ইসলামি দাওয়াতী জলসা ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ বয়ার ইউনিটের ব্যবস্থাপনায় ও মোহাম্মদ খোকন মাঝি, জাফর মাঝির সার্বিক তত্বাবধানে ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টা থেকে মাহফিলের আয়োজন করে এলাকাবাসী যুব সমাজ।

প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে  বয়ান পেশ করেন বিশ্ব জাকির মঞ্জিলের খাদেম হযরত মাওলানা মাহবুবুর রহমান গাজীপুরী,  প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব কর্মি গ্রুপের কর্মী প্রধান মোহাম্মদ শহিদ উল্লাহ বাবু।  ঈমান আমল ও নিত্যদিনের এবাদত নিয়ে বয়ান পেশ করেন বিশ্ব জাকির মঞ্জিলের খাদেম হযরত মাওলানা হেদায়েত উল্যাহ তানভীর, গোলাম মোস্তফা মনির। ইসলামী সংগীত, মিলাদ কিয়াম  পরিবেশন করেন সাইফিয়া দরবার শরীফের খাদেম মাওলানা মোহাম্মদ জাকের,  মাওলানা মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ফারুক।
মাহফিলে বিশেষ মেহমান ছিলেন  এলাকার সমাজ সেবক আকরামুল্লাহ হাসান, মোস্তফা স্বপন, মোহাম্মদ ফরিদ মেম্বার,  মাহফিলের সভাপতি হাজী আব্দুল মান্নান। বিশেষ ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শামসুদ্দিন।মাহফিল শেষে প্রায় দেড় হাজারের বেশী মানুষের মাঝে তবারুক বিতরণ করা হয়। 

আয়োজক কমিটি জানান,  বর্তমানে দিন দিন যুব সমাজ মাকদের দিকে ছুটছে,  কমে যাচ্ছে ইসলামী মূল্যবোধ। আগামী প্রজন্মকে ইসলামী আকিদা মত চলার জন্যই এ মাহফিলের আয়োজন করা। তাছাড়া প্রতি বছর নদী ভাঙ্গনে হাজার হাজার ঘর বাড়ী বিলীন হয়ে যায়, বন্যা, খরা সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে বাঁচতে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ