বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ
পঞ্চগড়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতীক রায় নামে এক ভূটানের ট্রাক চালককে মারধর করার অভিযোগ উঠেছে মো জীবন (২৫) নামে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডরে এক সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে৷ এঘটনার পর প্রায় ১ ঘন্টার মতো বন্দরে আমদানী -রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়৷
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এ ঘটনাটি ঘটে৷
জানা গেছে,হামলার স্বীকার ট্রাক চালক প্রতীক রায়৷ তার বাড়ি আলিপুর দোয়ার জেলার জয়গং থানার দল সিংপাড়া এলাকায়৷ তিনি ওই এলাকার উত্তম রায়ের ছেলে৷
জানা যায়,রোববার দুপুরের দিকে বাংলাবান্ধা স্থলবন্দরে গাড়ি সামনে পেছনে নেয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে ভুটানের ওই চালককে মারধর করে বলে অভিযোগ বাংলাবান্ধার ল্যান্ড পোর্ট লিমিটেডের ওই সিকিউরিটি গার্ড৷ পরে ভুক্তভোগী ওই চালকসহ ভুটানে আরও কয়েকজন চালক বিষয়টি বিজিবির কাছে অভিযোগ করার জন্য বাংলাবান্ধা বিজিবি চেকপোস্টে যান৷ এসময় তারা উত্তেজিত হয়৷ এসময় সেখানের দায়িত্বরত বিজিবি সদ্যসরা তাদের বুঝিয়ে স্থলবন্দর এলাকায় পাঠিয়ে দেন এবং ম্যানেজারকে বিষয়টি সমাধানের জন্য জানান ৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টিম যায় এবং সেসময় অভিযুক্ত ওই সিকিউরিটি গার্ড তার ভুল বুঝতে পারেন এবং তিনি তার ভুল স্বীকার করলে দুজনকে হাত মিলিয়ে সমাধান করে দেয়া বলে জানা যায়৷
এবিষয়ে অভিযুক্ত বন্দরের সিকিউরিটি গার্ডের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি৷ এদিকে বাংলাবান্ধা ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় দুজনই আহত হয়৷ দুজনকে মিলিয়ে দেয়া হয়েছে৷ এসময় এক ঘন্টার মতো আমদানী-রফতানী বন্ধ ছিল৷
এবিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাশ জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলের শান্ত পরিবেশের পর ওই সিকিউরিটি গার্ডের ভুল হয়েছে বলে সে ক্ষমা চান, পরে দুই পক্ষের সাথে কথা বলে মিলিয়ে দেয়া হয়েছে৷ পরিবেশ এখন শান্ত রয়েছে৷
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান,বিজিবি সদস্যদের সাথে ভূটানের চালকদের সাথে কোন ঘটনা ঘটেনি৷ তিনি জানান,ভূটান ট্রাকের ওই চালক ও বন্দরের সিকিউরিটি গার্ডের মধ্যে ঘটনার পর ভূটানের চালকরা বিজিবিকে জানালে বিজিবি সদস্যরা ভূটানের চালকদের স্থলবন্দরের যেতে বলেন এবং বন্দর ম্যানেজারকে বিষয়টি সমাধানের জন্য বলেন৷
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ