গজারিয়ায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাঁটার মাধ্যমে দিবসটি উদযাপন করে গজারিয়া উপজেলা মহিলা দল।
রবিবার(২৭ সেপ্টেম্বর)বিকাল সাড়ে ৫ ঘটিকায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্টের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত সদস্য সদস্য শাম্মী আক্তার,উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের সহধর্মিনী নূরে জান্নাত রৌশনী,উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম পিন্টু,এম ইসহাক আলী,আহসান উল্লাহ, জেলা যুবদলের সা:সম্পাদক মো:মোজাম্মেল হক মুন্না,জেলা জাসাস এর সভাপতি হাসান জাহাঙ্গীর, গজারিয়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মোল্লা, বাউশিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আহাদ মাষ্টার, ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার,বাউশিয়া ইউপি প্রশাসক এবাদুল্লাহ হকসহ স্থানীয় বিএনপি,অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।সঞ্চালনা করেন মহিলা দলের সা:সম্পাদক লাভলী আক্তার।
প্রধান বক্তার বক্তব্যে শাম্মী আক্তার এমপি বলেন,
বিএনপি সরকার চায় এদেশের নারীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াক। সেজন্যই প্রধানমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান রতন এমপি বলেন, জাতীয় নির্বাচনে নারীদের অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি একটি নারীবান্ধব দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জীবন মান উন্নয়ন এর জন্য কাজ করেছেন।
এমএসএম / এমএসএম
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ
নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন
কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
কোটি টাকা ব্যয়ে বুড়িতিস্তা পুনঃখনন মিলছে না কাঙ্ক্ষিত সুফল
কুমিল্লায় পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক
পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
সলঙ্গায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুরে ভাড়াটে হিসেবে মারামারি করতে এসে নরসিংদির যুবক নিহত
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে অনিয়ম: অ্যানালগ সেন্টারিং ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ