ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফকিরহাটে ভৈরব নদ থেকে মস্তকবিহীন গলিত মরদেহ উদ্ধার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১:১৩

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভৈরব নদ থেকে মস্তকবিহীন ও বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (আনুমানিক ৪৫) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার মানসা এলাকা সংলগ্ন ভৈরব নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় মানসা গ্রামের ওপর দিয়ে প্রবাহিত ভৈরব নদে একটি মস্তকবিহীন মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর ছড়িয়ে পড়লে নদের তীরে উৎসুক জনতার ভিড় জমে। পরে ফকিরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, উদ্ধার হওয়া মরদেহটি থেকে মাথা বিচ্ছিন্ন ছিল এবং শরীরে পচন ধরে বিকৃত হয়ে গেছে। মরদেহের পরনে কোনো পোশাক ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও ওই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার পর মাথা কেটে শরীরটি নদে ফেলে দিয়েছে। ভৈরব নদটি যশোর পর্যন্ত বিস্তৃত হওয়ায় দূরবর্তী কোনো এলাকা থেকে স্রোতে মরদেহটি এখানে ভেসে আসতে পারে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তাসহ যাবতীয় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন

কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কোটি টাকা ব্যয়ে বুড়িতিস্তা পুনঃখনন মিলছে না কাঙ্ক্ষিত সুফল

কুমিল্লায় পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক

পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ

সলঙ্গায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাঞ্ছারামপুরে ভাড়াটে হিসেবে মারামারি করতে এসে নরসিংদির যুবক নিহত

তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে অনিয়ম: অ্যানালগ সেন্টারিং ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন