তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে অনিয়ম: অ্যানালগ সেন্টারিং ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলার তজুমদ্দিন উপজেলার মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একাডেমিক ভবনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে ভবনের ছাদ ও কলাম ঢালাইয়ে আধুনিক স্টিল সেন্টারিংয়ের বদলে কাঠের অ্যানালগ সেন্টারিং এবং ধোয়াবিহীন ময়লাযুক্ত পাথরসহ নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছে স্বয়ং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। ফলে ভবনটির গুণগত মান ও ভবিষ্যৎ স্থায়িত্ব চরম ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ভোলার চুক্তিপত্র অনুযায়ী, মাদ্রাসার চারতলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবন নির্মাণসহ স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়ন কাজের জন্য ১ কোটি ৩০ লাখ ৯৩ হাজার ৮৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ৫৪০ কার্যদিবসের মধ্যে কাজটি শেষ করার কথা। দরপত্রের মাধ্যমে ভোলা সদরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মো. খালিদ হোসেন’ কাজটি পেলেও বাস্তবে তারা নিজে কাজ না করে লালমোহন উপজেলার হাজী জুলফিকার মিয়া নামের এক ব্যক্তির কাছে কাজটি বিক্রি করে দেয়। বর্তমানে ওই সাব-ঠিকাদার কাজটি বাস্তবায়ন করছেন। অভিযোগ রয়েছে, পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০২৫-এর শর্ত ও অনুমোদিত নকশার তোয়াক্কা না করে শুরু থেকেই নিম্নমানের ইট, বালি, সিমেন্ট এবং ওয়াস ছাড়া ময়লাযুক্ত (মরা) পাথর এনে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি বিধি অমান্য করে ব্যবহার করা হচ্ছে ঝুঁকিপূর্ণ কাঠের অ্যানালগ সেন্টারিং।
এ বিষয়ে মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ নুরুজ্জামান বলেন, তাঁরা কারিগরি বিষয় গভীরভাবে না বুঝলেও ঠিকাদারের লোকজন যে স্টিল শিটের বদলে কাঠের সেন্টারিং ব্যবহার করছে তা দৃশ্যমান; তাঁরা চান সরকারি নকশা ও নিয়ম মেনেই কাজটি হোক। অন্যদিকে ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মফিজুল ইসলাম জানান, পাথরের ঢালাই কাজে অ্যানালগ সেন্টারিং ব্যবহারের কোনো সুযোগ নেই। মোহাম্মদ ভেলা মাদ্রাসার নির্মাণকাজে এমন সেন্টারিং ব্যবহারের সত্যতা পেলে কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে এবং ব্যবহৃত সামগ্রীর গুণগত মান যাচাইয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ
নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন
কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
কোটি টাকা ব্যয়ে বুড়িতিস্তা পুনঃখনন মিলছে না কাঙ্ক্ষিত সুফল
কুমিল্লায় পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক
পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
সলঙ্গায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুরে ভাড়াটে হিসেবে মারামারি করতে এসে নরসিংদির যুবক নিহত
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে অনিয়ম: অ্যানালগ সেন্টারিং ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ