সলঙ্গায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সম্মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মারকাযুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার পরিচালক আনিসুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সলঙ্গা বাজারের থানামোড়ে দৈনিক শ্যামল বাংলা পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকায় সুনামের সঙ্গে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।
তিনি অভিযোগ করেন, এসব অপপ্রচারে তাঁর দীর্ঘদিনের অর্জিত সামাজিক ও পেশাগত সম্মানের পাশাপাশি মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
আনিসুর রহমান সংশ্লিষ্ট ব্যক্তিদের সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। সংবাদ সম্মেলনে সলঙ্গা অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ
নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন
কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
কোটি টাকা ব্যয়ে বুড়িতিস্তা পুনঃখনন মিলছে না কাঙ্ক্ষিত সুফল
কুমিল্লায় পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক
পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
সলঙ্গায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুরে ভাড়াটে হিসেবে মারামারি করতে এসে নরসিংদির যুবক নিহত
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে অনিয়ম: অ্যানালগ সেন্টারিং ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ