কুমিল্লায় পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক
কুমিল্লা জেলা পুলিশের কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থান এবং জেলার প্রতিটি থানা এলাকার এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে। অভিযানে মোট ৪১৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত
নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান
উলিপুরে মাদরাসার জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি
বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক
রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ