ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ৩:৩৩

নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) চালু করেছে ‘আমার কুমিল্লা’ নামে স্মার্ট নাগরিক সেবা অ্যাপ। এর মাধ্যমে ঘরে বসেই নগরের বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবা-সংক্রান্ত অভিযোগ ছবি ও বিবরণসহ সিটি করপোরেশনকে জানাতে পারবেন নগরবাসী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খানসহ আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কিউআর (QR) কোড স্ক্যান করে মোবাইল ফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটির মাধ্যমে নগরবাসী তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের তথ্য সরাসরি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

তিনি বলেন, কোনো সমস্যা বা অভিযোগ পাওয়ার পর তা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কুসিক প্রশাসক আরও বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সিটি করপোরেশনের যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি নগরের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে জানানো হয়, নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে নগরবাসী সহজেই স্মার্টফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপের মাধ্যমে সড়কবাতি বন্ধ থাকা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সমস্যা, সড়ক সংস্কারসহ বিভিন্ন নাগরিক সমস্যার অভিযোগ ছবি বা বিবরণসহ পাঠানো যাবে।

অভিযোগ নিবন্ধিত হওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগে পৌঁছাবে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে নাগরিকদের সিটি করপোরেশনে সরাসরি গিয়ে অভিযোগ জানানোর প্রয়োজন কমবে এবং নাগরিক সেবা আরও দ্রুত ও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন