নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন
নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী বাজারে পুলিশকে মারধরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন নির্মাণ শ্রমিক মোঃ মিজানুর রহমান। ২৮ সেপ্টেম্বর দুপুরে নড়াগাতী থানার একটি বাজারে এ সংবাদ সম্মেলন করেন তিনি। তিনি নিজেকে একটি অরাজনৈতিক সংগঠন "নড়াগাতী থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন" এর সাধারণ সম্পাদক দাবি করেছেন।
সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর ২৩৭১। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় পুটিমারী বাজারে পুলিশকে মারধরের ঘটনা ঘটে। ওই সময় তিনি ঘটনাস্থলের পাশেই নিজের দোকানে অবস্থান করছিলেন। একপর্যায়ে কয়েকজনকে পুলিশ সদস্যদের মারধর করতে দেখে তিনি হামলাকারীদের পুলিশকে আঘাত না করার জন্য অনুরোধ করেন এবং নিজের সাধ্যমতো হামলা ঠেকানোর চেষ্টা করেন।
মিজানুর রহমানের দাবি, এরপরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তাকে ওই হামলার সঙ্গে সম্পৃক্ত এবং নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, ভুল তথ্যের ভিত্তিতে তাকে মামলার আসামি করা হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বলে লিখিত বক্তব্যে তিনি জানান।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে মিথ্যা অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়