পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ডুবলিয়া বাজারে পৃথক অভিযানে লাইসেন্স ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ইউরিয়া, টিএসপি ও ডিএপি মিলিয়ে মোট ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
রোববার পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা ও উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম একটি অভিযানের নেতৃত্ব দেন। অপর অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
ইউএনও তামারা তাসবিহা জানান, ডুবলিয়া বাজারের সার ব্যবসায়ীরা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, লাইসেন্স ছাড়া মজুত এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে 'আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ'-কে লাইসেন্স ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে 'সার ব্যবস্থাপনা আইন, ২০০৬'-এর আওতায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটিতে থাকা ১৩০ বস্তা সার জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, একই বাজারের আরেক ব্যবসায়ী আব্দুল মান্নানের গুদামে অবৈধভাবে মজুত রাখা বিভিন্ন ধরনের ২৫১ বস্তা সার জব্দ করা হয়েছে। এই অনিয়মের জন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
'আবু কর বিশ্বাস এন্টারপ্রাইজ' থেকে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব উপজেলা কৃষি কর্মকর্তাকে দেওয়া হয়েছে। এদিকে, আব্দুল মান্নানের কাছ থেকে জব্দ করা সার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে কৃষকদের কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএনও তামারা তাসবিহা নিশ্চিত করেছেন যে, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, লাইসেন্সবিহীন মজুতদারি এবং কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত
নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান
উলিপুরে মাদরাসার জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি
বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক
রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ