রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
রাজশাহীতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও সৃজনশীল কুটনীতিতে জনসম্পৃক্ততা ও মতামতের ভিত্তিতে নীতি বাস্তবায়নের প্রতি গুরুত্ব দিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী নগরীর কাজীহাটা এনজিও ফোরাম মিলনায়তনে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট'র (বিইআই) আয়োজনে বাংলাদেশে সৃজনশীল কুটনীতি গবেষণা ও নীতি ভিত্তিক কাজের পরামর্শ মূলক সভা অনুষ্ঠিত হয়। লেডিস অর্গানাইজেশান ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস্) রাজশাহী এ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করে।
এতে প্রধান আলোচকের ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। কর্মশালা পরিচালনা করেন বিইআই কর্মকর্তা ইফতেখার হোসাইন ৷
সাবেক রাষ্টদূত এম হুমায়ুন কবির বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও সৃজনশীল কুটনীতিতে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশাজীবিদের সম্পৃক্ততা ও মতামতের আলোকে নীতি বাস্তবায়নের গুরুত্বরোপ করেন। এছাড়া বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর আয়োজনে বাংলাদেশে সৃজনশীল কুটনীতি গবেষণা ও নীতি ভিত্তিক কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত পেশাজীবিদের মতামত গ্রহন করেন৷
এসময় রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর দীপকেন্দ্র নাথ রায়, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকবারুল হাসান মিল্লাত,
বিবি হিন্দু একাডেমি'র প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার,
লফসের নির্বাহী পরিচালক সাবেক কাউন্সিলর শাহনাজ পারভিন লাকি সহ শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, এনজিওকর্মী সহ সুশীল সমাজের একাংশ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত
নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান
উলিপুরে মাদরাসার জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি
বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক
রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ