ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ৪:২৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার পিয়ারিয়া দাখিল মাদরাসার ১৫ শতাংশ জমিতে চারটি বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। 
মাদরাসা কর্তৃপক্ষ বলছে, ওই জমি দখলে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা কমে গেছে। জমির সীমানা নির্ধারণ করে তা দখলমুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
গত ২ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ আবেদন করেন মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুস সবুর। আবেদনে স্থানীয় বা‌সিন্দা মো. নুরুন্নবী সরকার ও তার স্বজনদের বিরুদ্ধে মাদরাসার জমিতে ঘর নির্মাণের অভিযোগ করা হয়।
জানা গে‌ছে, ১৯৭১ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তিনটি দলিলের মাধ্যমে মাদরাসার নামে ৮০ শতক জমি রয়েছে। এসব জমির সাবেক দাগ নম্বর ৩৭৭১, সাবেক খতিয়ান ১৩৬০ এবং হাল দাগ নম্বর ৩৯৪৬, হাল খতিয়ান ৮৮৬। জমিগুলো মাদরাসার নামে রেকর্ডভুক্ত এবং নিয়মিত নামজারি ও খাজনা পরিশোধ করা হয় বলে দাবি তাদের।
মাদরাসার কয়েকজন শিক্ষক বলেন, তিস্তা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে আজিজার রহমান, আশরাফুল ইসলাম ও কয়ছার আলী ওই এলাকায় বসতি গড়েন। তাদের বসতি মাদরাসার মাঠের অংশে পড়েছে। আগে ওই জায়গায় ছাত্রীরা খেলাধুলা করত।
তবে সেখানে বসবাসকারী পরিবারগুলোর ভাষ্য, তিস্তা নদীর ভাঙনে তাদের বাপ-দাদার বসতভিটা বিলীন হয়েছে। বসবাসের জন্য অন্য জায়গা না থাকায় তারা সেখানে ঘর নির্মাণ করে থাকছেন।
মো. নুরুন্নবী সরকার বলেন, সেখানে বসবাসকারীরা তার আত্মীয়-স্বজন। নদী ভাঙনে বসতভিটা হারানো কয়েকটি পরিবার তার পাঁচ শতাংশ জমিসহ মাদরাসার জমিতে বাড়ি করেছে। তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করা হলে তারা সেখান থেকে চলে যাবেন।
তিনি আরও বলেন, তার বাপ-দাদাসহ পরিবারের অনেকেই মাদরাসায় জমি দান করেছেন। মাদরাসার সুপার তাকে ‘ভূমিদস্যু বলায় তিনি ক্ষুব্ধ হয়ে সুপারের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অনিয়মের অভিযোগ করেছেন।
এ ব্যাপারে মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুস সবুর বলেন, মাদরাসার নামে জমির রেকর্ড ও নামজারি রয়েছে এবং নিয়মিত খাজনা দেওয়া হচ্ছে। জমিতে বাড়ি নির্মাণ করায় শিক্ষার্থীদের খেলাধুলাসহ মাদরাসার বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে জমির সীমানা নির্ধারণ ও দখলমুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ বলেন, বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে মাদরাসার জমি দখল করে বাড়ি নির্মাণের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন