কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
কুমিল্লায় অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ সময় মো. ছামির ইসলাম (২০) ও মো. মনজুরুল ইসলাম (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোবিন্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছামির ইসলাম কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে। অপর গ্রেপ্তার মনজুরুল ইসলাম একই থানার গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এসআরবি-১১-এর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
অস্ত্রধারী অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসআরবি-১১ আরও জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত
নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান
উলিপুরে মাদরাসার জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি
বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক
রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ