ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ৪:২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সত্য রঞ্জন দাসকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভোলাচং বাজারে তাঁর নিজস্ব ফার্মেসি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সত্য রঞ্জন দাস নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোলাচং আওয়ামী লীগের সভাপতি। পাশাপাশি তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও ভোলাচং বাজারে নিজের ফার্মেসিতে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন সত্য রঞ্জন দাস। রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর থানার পুলিশের একটি দল ফার্মেসিতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সত্যবাবুকে একটি রাজনৈতিক মামলায় রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, এ ধরনের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন