পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ‘হেয়ার আইল্যান্ড’ ও সোনারচর। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এই দ্বীপের সৌন্দর্য যেকোন ভ্রমণপিপাসু পর্যটকের মন আকৃষ্ট করবে। সূর্যোদয়-সূর্যাস্ত, সবুজ বনায়ন, দীর্ঘ সমুদ্র সৈকত, অতিথির পাখির কোলাহলসহ প্রাকৃতিক মনোমুগদ্ধকর এমন দৃশ্য অবলোকনের সুযোগ রয়েছে দ্বীপটিতে। এছাড়াও নয়নাভিরাম পর্যটন স্পট সোনারচর। অপার সৌন্দর্যে মোড়া এই চর এখন যেন নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে। একসময় ভাগ্যের ওপর নির্ভর করে যেটুকু দেখা মিলত হরিণের, এখন বনাঞ্চলের ফাঁকে ফাঁকে তাদের অবাধ বিচরণ দেখা যায়। সঙ্গে আছে বন্য মহিষ আর পাখপাখালির সুরেলা উপস্থিতি। সব মিলে সোনারচর যেন হয়ে উঠেছে এক টুকরো সুন্দরবন। এই পর্যটন স্পটে বিভিন্ন দেশ থেকে পর্যটকও আসছে।
এখানে ঘুরতে আসা পর্যটকরা বলছেন, পরিকল্পিত উন্নয়নে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে হেয়ার আইল্যান্ড ও সোনারচর নতুন এক দিগন্তের সূচনা করতে পারে।
বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের এক দ্বীপ, গুগল ম্যাপে যার নাম হেয়ার আইল্যান্ড। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘চর হেয়ার’ নামে। তিন দিকে নদী ও এক দিকে সাগরে ঘেরা এই দ্বীপ। সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ থেকে ৮ কিলোমিটার দূূরে দ্বীপটির অবস্থান। ডিম আকৃতির এই দ্বীপের সৌন্দর্য যেকোন পর্যটকের মন আকৃষ্ট করবে। ছুটে আসতে মন চাইবে বার বার।
এই দ্বীপটির সৌন্দর্য বাড়িয়েছে সবুজ ঘন বনায়ন। রয়েছে বিস্তীর্ণ জলরাশি, সু-দীর্ঘ বালুকাময় সৈকত। সৈকতের তটরেখায় ছোটাছুটি করে লাল কাকড়ার দল। আছে রঙ-বেরঙের অতিথি পাখির কোলাহল। ঝাউপাতার শো শো শব্দ-মোহিত করে ভ্রমণপিপাসুদের। বিশেষ আকর্ষণ হিসেবে হেয়ার আইল্যান্ডের যেকোন প্রান্ত দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্য উপভোগের আনন্দ অন্যরকম।
হেয়ার আইল্যান্ডের পাশেই রয়েছে বিস্তীর্ণ সবুজের মাঝে সোনারচর। সরু আকা-বাকা খালের দু'পাশে গাঢ় সবুজে মোড়া ঘন বনাঞ্চল। গাছের ফাঁক দিয়ে কখনো হরিণের দল চোখে পড়ে। জনমানবের সামান্য উপস্থিতি টের পেলেই তারা দৌড়ে সরে যায় নিরাপদ আশ্রয়ে।
এক সময় যেখানে ভাগ্যের ওপর নির্ভর করতে হতো হরিণের দেখা পেতে, এখন প্রায়ই মেলে তাদের অবাধ বিচরণ। সোনারচরের বনজুড়ে যেন হরিণের রাজত্ব।
শুধু হরিণ নয়, বনের ছায়াঘেরা অংশে নিশ্চিন্তে বিশ্রাম নেয় বন্য মহিষের দল। দলে দলে ঘুরে বেড়ায় তারা, বাড়িয়ে তোলে বনের প্রাণচঞ্চলতা।
ঢাকা থেকে ঘুরতে আসা মেহেদী বলেন, বিদেশী পর্যটকদের জন্য থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড কিংবা বালি দ্বীপের মতো করে সাঁজানো যায় এই দ্বীপকে। কক্সবাজার, কুয়াকাটা কিংবা সুন্দরবনের চাইতে এই দ্বীপের সৌন্দর্যের কোন অংশেই কমতি নেই। সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে হোটেল-মোটেল নির্মাণ করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে সব ছাপিয়ে এগিয়ে যাবে হেয়ার আইল্যান্ড।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, এ অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চর হেয়ার, সোনার চড়, চড় তুফানিয়া এবং জাহাজমারা। এই চারটা স্পটকে পর্যটকদের যাতায়াতের সুব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে পর্যটকরা সুন্দরভাবে এখানে আসতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, সরকার যদি রাঙ্গাবালীর এই সোনারচর চর, চর হেয়ার, চর তুফানিয়া ও জাহাজমারা এই চারটি স্পটকে পর্যটন হিসেবে ঘোষণা করলে এগুলো হবে দক্ষিণাঞ্চলের একটি সম্ভাবনামায় বড় পর্যটন এরিয়া। সেক্ষেত্রে এই চারটি স্পটে আলাদা ভাবে টুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ নিয়োগ দিতে হবে। যাতে করে ঘুরতে আসা পর্যটকরা কোন হয়রানীর সম্মুখীন না হয়।
হেয়ার আইল্যান্ড ও সোনারচর ছাড়াও এই উপজেলার নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা জাহাজমারা ও তুফানিয়া নিয়ে পর্যটন জোন করা হলে দেশী-বিদেশী পর্যটকদের কাছে দ্বীপগুলো আকর্ষণীয় স্পটে পরিণত হবে। দক্ষিণাঞ্চলে পর্যটন শিল্পে যুক্ত হবে নতুন এক দিগন্ত।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত
নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান
উলিপুরে মাদরাসার জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি
বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক
রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ