পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম চালানোর কথা জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর শহরের বিভিন্ন দোকানপাট, মাছের বাজার, মুদি বাজারসহ বিভিন্ন এলাকায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
অভিযানে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি, আবর্জনা এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।
একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করা হয়। ব্যবসায়ী ও পথচারীদের জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ, পানির ট্যাংক ও ফুলের টব পরিষ্কার রাখা এবং নিয়মিত আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
এ সময় পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পিরোজপুরকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। এই মহামারী এককভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এজন্য আমরা মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। আজ কর্মসূচির প্রথম দিন। বাজার ও বিভিন্ন এলাকায় মশা নিধনের জন্য ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। পিরোজপুর পৌরবাসীর উদ্দেশে আমি বলতে চাই, মশার বংশবিস্তার রোধে কোথাও পানি জমতে দেবেন না। নিজের আঙিনা প্রত্যেকে নিজে পরিষ্কার রাখুন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত
নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান
উলিপুরে মাদরাসার জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি
বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক
রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ