ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়োজন হলে আরও বো‌য়িং কেনা হ‌বে : হুমায়ুন ক‌বির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ বিকাল ৫:৪৪

বাইরের কোনো চাপের মুখে বোয়িং উ‌ড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এমন ধারণা নাকচ করে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, যাত্রী চাহিদা এবং জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার ভবিষ্যৎ আন্তর্জাতিক কার্যক্রমের ওপর ভিত্তি করেই সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরের প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হুমায়ুন ক‌বির ব‌লেন, বোয়িং কেনা হয়েছে এবং সেটি একটি উন্মুক্ত পরিবেশে স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমেই হয়েছে। যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের দেশের চারজন মন্ত্রী উপস্থিত ছিলেন। আমাদের চাহিদা অনুযায়ী আমরা বোয়িং কিনেছি। ঐতিহাসিকভাবেই বাংলাদেশ বোয়িংয়ের ভারী বিমান ব্যবহার করে আসছে। তবে আমাদের মিশ্র বহরের প্রয়োজন আছে।

তি‌নি ব‌লেন, এই একবিংশ শতাব্দীতে রুট বাড়াতে হলে এবং এভিয়েশন হাব হতে হলে আমাদের মিশ্র বহর লাগবে। বাংলাদেশের প্রাপ্ত বিমানের বহর আরও অনেক বাড়ানো দরকার। এখানে কোনো লুকায়িত অ্যাজেন্ডা নেই। এটি সম্পূর্ণ আমাদের প্রয়োজনের ভিত্তিতে করা হয়েছে এবং খোলামেলাভাবেই আপনাদের জানানো হয়েছে।

প্রয়োজন হলে আরও বো‌য়িং কেনা হ‌বে জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী ব‌লেন, প্রয়োজন হলে আমরা আরও কিনব। যাত্রীসেবার মান বাড়ানো এবং একটি ক্রমবর্ধমান এভিয়েশন হাব হওয়ার জন্য আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।

বিমানের ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট পুনরায় চালু নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, এ বিষয়ে একটি কারিগরি মূল্যায়ন বা যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। কারিগরি সমস্যার কারণে ঢাকা-নিউ ইয়র্ক রুটের কার্যক্রম স্থগিত করা হয়েছিল এবং সরকার এখন এটি পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ নিয়ে বিরোধী দলের নেতার অভিযোগে নি‌য়ে হুমায়ুন ক‌বির ব‌লেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণ দেওয়া নিয়ে বিরোধী দলের এক সিনিয়র নেতার অভিযোগে আমি আসলেই অবাক! বিরোধী দলের যে নেতার কথা আপনি বলছেন, তিনি কোন বুদ্ধিতে এই কথাগুলো বললেন।

তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রীর ভাষণে ‘জলবায়ু পরিবর্তন’ প্রাধান্য পেয়েছে। জলবায়ু পরিবর্তন কি বিএনপি বা জামায়াতের বিষয়, না অন্য কারও? এটি তো দেশের কথা এবং সারা বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার বক্তব্যে কোথায় দলীয় কথা বলা হয়েছে, তা তো আমি বুঝলাম না। এসব না বুঝে, না পড়ে, না শুনে শুধু শুধু মন্তব্য করা আসলে ঠিক না। একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলা উচিত।

aliul / aliul

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ সেনাপ্রধানের

প্রয়োজন হলে আরও বো‌য়িং কেনা হ‌বে : হুমায়ুন ক‌বির

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

কম্বোডিয়ায় বসে অনলাইন প্রতারণা, বাংলাদেশে ৩৪ লাখ টাকা আত্মসাৎ

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : হুমায়ুন ক‌বির