১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ
রাজধানীর যাত্রাবাড়ীর পৌর ফিলিং স্টেশনে ১০ লিটার জ্বালানি তেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়ার প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধ প্রমাণিত হওয়ায় স্টেশনটির পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। অভিযানে একটি অকটেন ও চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ থেকে ৫৩০ মিলিলিটার পর্যন্ত জ্বালানি কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে পাঁচটি ডিসপেন্সিং ইউনিটের তেল সরবরাহের পরিমাণ যাচাই করা হয়। এতে অকটেনের ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৩০ মিলিলিটারের বেশি এবং ডিজেলের চারটি ইউনিটে যথাক্রমে ৩৩০, ৩০০, ৩৪০ ও ৩২০ মিলিলিটারের বেশি তেল কম পাওয়া যায়। প্রতিটি ইউনিটের ক্ষেত্রেই তেলের ঘাটতি অনুমোদিত সহনীয় সীমা ৩০ মিলিলিটারের চেয়ে বেশি ছিল।
এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পাঁচটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পৌর ফিলিং স্টেশনের সংশ্লিষ্ট পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে প্রতিটির পরিমাপ দ্রুত সঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, প্রতিষ্ঠানটি থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রতিদিন আনুমানিক ১ হাজার ৫০০ লিটার এবং অন্যান্য যানবাহন আনুমানিক ৫ হাজার লিটার অকটেন ও ডিজেল কিনে থাকে।
বিএসটিআই জানিয়েছে, প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি বিক্রি হওয়া প্রতিষ্ঠানটির পাঁচটি ইউনিটেই পরিমাপে ঘাটতি পাওয়ায় ক্রেতাদের আর্থিক ক্ষতির বিষয়টি সামনে এসেছে। জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তাস্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
aliul / aliul
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে
১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ
আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ সেনাপ্রধানের