ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ বিকাল ৬:৪৭

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসানকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাসানের স্ত্রী সন্তান প্রসবের জন্য পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি ডিবি পরিচয়ে হাসপাতালে এসে হাসানকে নিয়ে যান বলে জানা গেছে।

হাসানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, হাসানের স্ত্রীর প্রেগন্যান্সির ডেলিভারি ছিল, বাচ্চা হওয়ার পরে ওষুধ আনতে গেলে ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টেনেহিঁচড়ে হাসান কে নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে পার্কভিউ হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ডিবি পরিচয়ে একজনকে হাসপাতাল থেকে নিয়ে গেছে।

তবে মো. হাসানকে জেলা ডিবি পুলিশই আটক করেছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ ইব্রাহীম বলেন, আমি দুই মাস ধরে ঢাকায় ট্রেনিংয়ে আছি। জেলা পুলিশের পক্ষ থেকে মিডিয়াকে তথ্য দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসাইনড। আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, আমার কাছে এ ধরনের তথ্য নেই। দয়া করে আপনি হাটহাজারী থানার সঙ্গে যোগাযোগ করুন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।

aliul / aliul

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ সেনাপ্রধানের

প্রয়োজন হলে আরও বো‌য়িং কেনা হ‌বে : হুমায়ুন ক‌বির