ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ রাত ৮:১৭

শিক্ষা সহযোগিতা জোরদারসহ দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‌্যান্ডালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন।

সাক্ষাতে বাংলাদেশ ও ভ্যাটিকানের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে তারা মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে মিশনারি পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অভিহিত করেন প্রতিনিধিদলের সদস্যরা। শিক্ষা বিস্তার, নারী শিক্ষার প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমে এসব প্রতিষ্ঠানের ভূমিকার কথাও তারা তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগতমান উন্নয়নে কাজ করছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে অত্যন্ত দৃঢ় ও চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও এগিয়ে যাবে।

এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

aliul / aliul

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ