ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগ: নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল করিমকে প্রত্যাহার


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৩৩

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি, হাইকোর্টের আদেশ লঙ্ঘন, ফৌজদারি মামলার আসামিকে বেআইনি আশ্রয়দান এবং জাতীয় নির্বাচনে রাজনৈতিক পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগে অবশেষে প্রত্যাহার করা হয়েছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মো. রেজাউল করিমকে (পরিচিতি নং ১৯১৭৫)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়ামতপুর থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জমা হওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, এসিল্যান্ড রেজাউল করিমের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলার প্রমাণ মিলেছে। উপজেলার রসুলপুর-পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) মাহবুব আলম একটি ফৌজদারি মামলায় (সিআর ৮২৪/২০২৩) প্রায় এক সপ্তাহ কারাভোগ করলেও সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে তাঁকে বরখাস্ত না করে পদে বহাল রাখেন এই এসিল্যান্ড। ওই তথ্য গোপন রেখে তহসিলদার মাহবুব আলম ও তাঁর নিয়োজিত বিজয় মহন্ত নামের এক বহিরাগত দালালের মাধ্যমে নামজারি ও খাজনা আদায়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ আদায় করা হতো। এ ছাড়া হাইকোর্টে বিচারাধীন বিরোধপূর্ণ জলাশয়সহ সরকারি খাস জলমহাল ইজারা ও খাস কালেকশনে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে। এসব বিষয়ে প্রতিকার চেয়ে বনগাঁপাড়া গ্রামের বাসিন্দা মো. আতাহার আলী বিভাগীয় কমিশনারের কাছে তথ্যপ্রমাণসহ লিখিত অভিযোগ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে এসব আর্থিক অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয় সুধী মহল।

এর পাশাপাশি হাইকোর্টে বিচারাধীন একটি জমির মামলার তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আইনবহির্ভূতভাবে বিবিধ কেসে আদেশ প্রদানের অভিযোগ তোলেন ভুক্তভোগী আব্দুল কাইউম, যা নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর অভিযোগ দেওয়া হয়েছিল। এ ছাড়া জব্দকৃত ৩ হাজার লিটার অবৈধ ডিজেলের মধ্যে ২ হাজার লিটার গোপনে ছেড়ে দেওয়ার বিষয়েও জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন করা হয়েছিল। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা ভঙ্গ করে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া, বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিপক্ষে সরাসরি কাজ করা এবং উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের ধানের শীষ প্রতীক সরিয়ে নিতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। নানামুখী প্রশাসনিক ও রাজনৈতিক অনিয়ম তদন্তাধীন থাকা অবস্থায় সরকারের পক্ষ থেকে এই শাস্তিমূলক প্রত্যাহার আদেশ জারি করা হলো।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার

ঘিওরে পোনা মাছ অবমুক্তকরণ

সোনালী জুমের সম্ভবনার পর হ্রাস পাচ্ছে চাষাবাদ

রৌমারীর ইতিহাস সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবিতে আবেদন

টিকটক ও বিটিএস আসক্তি: অজানা পথের খোঁজে বাড়ি ছাড়া পাবনার তিন স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বলেশ্বর নদে কুমিরের হামলা: স্থানীয়দের সাহসিকতায় প্রাণে বাঁচল গাভী

বাংলাবান্ধায় জালে আটকা বার্মিজ অজগর, উদ্ধার করল বন বিভাগ