ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৩৫

ভোলার মনপুরায় লঞ্চঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের মো. আল-আমিন (২৫) ও মো. শাকিল (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

ঘটনার পর আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার

ঘিওরে পোনা মাছ অবমুক্তকরণ

সোনালী জুমের সম্ভবনার পর হ্রাস পাচ্ছে চাষাবাদ

রৌমারীর ইতিহাস সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবিতে আবেদন

টিকটক ও বিটিএস আসক্তি: অজানা পথের খোঁজে বাড়ি ছাড়া পাবনার তিন স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বলেশ্বর নদে কুমিরের হামলা: স্থানীয়দের সাহসিকতায় প্রাণে বাঁচল গাভী

বাংলাবান্ধায় জালে আটকা বার্মিজ অজগর, উদ্ধার করল বন বিভাগ