টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।
অভিযানকালে চরগোপালপুর গ্রামের কালাম সিকদারের ছেলে সজীব সিকদার (৩৫) এবং চর কুশলী এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে মো. শামীম শেখ (১৯)-কে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সজীব সিকদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং শামীম শেখকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন
দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন
আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার
ঘিওরে পোনা মাছ অবমুক্তকরণ
সোনালী জুমের সম্ভবনার পর হ্রাস পাচ্ছে চাষাবাদ
রৌমারীর ইতিহাস সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবিতে আবেদন
টিকটক ও বিটিএস আসক্তি: অজানা পথের খোঁজে বাড়ি ছাড়া পাবনার তিন স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার
কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বলেশ্বর নদে কুমিরের হামলা: স্থানীয়দের সাহসিকতায় প্রাণে বাঁচল গাভী
বাংলাবান্ধায় জালে আটকা বার্মিজ অজগর, উদ্ধার করল বন বিভাগ
Link Copied