ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৩৭
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।
 
এর আগে সোমবার চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকার এ ঘটনায় ঢুষমারা থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত মতিবর ফকির ওই এলাকার বাসিন্দা।
 
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষায় তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
 
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং আইনি পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করেন।
 
কিশোরীর মামা বলেন, আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে ও বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।
 
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার

ঘিওরে পোনা মাছ অবমুক্তকরণ

সোনালী জুমের সম্ভবনার পর হ্রাস পাচ্ছে চাষাবাদ

রৌমারীর ইতিহাস সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবিতে আবেদন

টিকটক ও বিটিএস আসক্তি: অজানা পথের খোঁজে বাড়ি ছাড়া পাবনার তিন স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বলেশ্বর নদে কুমিরের হামলা: স্থানীয়দের সাহসিকতায় প্রাণে বাঁচল গাভী

বাংলাবান্ধায় জালে আটকা বার্মিজ অজগর, উদ্ধার করল বন বিভাগ