ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড


বেলাল উদ্দিন photo বেলাল উদ্দিন
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৪২

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে সম্পদ অর্জনের মামলায় মো. আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ কোটি ১১ লাখ ২৭ হাজার ৫৭৯ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অপরাধে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগের সমন্বিত কার্যালয়।

মামলার আসামি আব্দুর রহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দেওয়ার অভিযোগ আনা হয়।

এছাড়া জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২ কোটি ১১ লাখ ২৭ হাজার ৫৭৯ টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অভিযোগও করা হয়।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে তিনি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের এ রায় দেন।

ক্যাপশন: চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার

ঘিওরে পোনা মাছ অবমুক্তকরণ

সোনালী জুমের সম্ভবনার পর হ্রাস পাচ্ছে চাষাবাদ

রৌমারীর ইতিহাস সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবিতে আবেদন

টিকটক ও বিটিএস আসক্তি: অজানা পথের খোঁজে বাড়ি ছাড়া পাবনার তিন স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বলেশ্বর নদে কুমিরের হামলা: স্থানীয়দের সাহসিকতায় প্রাণে বাঁচল গাভী

বাংলাবান্ধায় জালে আটকা বার্মিজ অজগর, উদ্ধার করল বন বিভাগ