ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৫০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননী কল্পনা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। চিকিৎসা ও সদ্যোজাত তিন সন্তানের দুধসহ নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে হিমশিম খাওয়া অসহায় এই পরিবারের বিষয়টি সংবাদ প্রকাশের পর নজরে আসে উপজেলা প্রশাসনের। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ  নিজস্ব কার্যালয়ে কল্পনা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। কল্পনা বেগম ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আবুল কালামের মেয়ে এবং রায়গঞ্জ ইউনিয়নের জয়দুল হকের স্ত্রী। কল্পনা বেগম ও তার স্বামী—দুজনেই বাকপ্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি সীমিত আয়ের কারণে সংসার চালানো এবং নবজাতক তিন সন্তানের চিকিৎসা ও দুধের খরচ বহন করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। জানা গেছে, গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দেন কল্পনা বেগম। জন্মের পর থেকেই তিন শিশুর চিকিৎসা, ওষুধ ও দুধের প্রয়োজন দেখা দেয়। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় সন্তানদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছিল পরিবারটিকে। এ অবস্থায় গত (১১ সেপ্টেম্বর ২০২৬) ‘বাকপ্রতিবন্ধী দম্পতির একসঙ্গে তিন পুত্র সন্তান , চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার’ শিরোনামে দৈনিক সকালের সময় পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে এলে অসহায় পরিবারটির সহায়তা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে কল্পনা বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ইউএনও অমৃত দেব নাথ। এ সময় ইউএনও অমৃত দেব নাথ বলেন, কল্পনা বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। তিনি কল্পনা বেগমের সুস্থতা এবং তার তিন সন্তানের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। অসহায় এই পরিবারের পাশে উপজেলা প্রশাসনের দাঁড়ানোর ঘটনায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একই সঙ্গে নবজাতক তিন শিশুর চিকিৎসা, পুষ্টি ও ভবিষ্যৎ লালন-পালনে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসবে—এমন প্রত্যাশা পরিবারের।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার

ঘিওরে পোনা মাছ অবমুক্তকরণ

সোনালী জুমের সম্ভবনার পর হ্রাস পাচ্ছে চাষাবাদ

রৌমারীর ইতিহাস সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবিতে আবেদন

টিকটক ও বিটিএস আসক্তি: অজানা পথের খোঁজে বাড়ি ছাড়া পাবনার তিন স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বলেশ্বর নদে কুমিরের হামলা: স্থানীয়দের সাহসিকতায় প্রাণে বাঁচল গাভী

বাংলাবান্ধায় জালে আটকা বার্মিজ অজগর, উদ্ধার করল বন বিভাগ