ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন সভাপতি-এ্যাড. সোলায়মান বিশু সম্পাদক আব্দুল ওয়াহেদ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৫১

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ (ত্রি-বার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক, বর্তমান ডায়াবেটিক সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু এবং পুনরায় ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি ও ডায়াবেটিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ। নির্বাচনে সহ-সভাপতি হিসেবে এ্যাডভোকেট মোঃ গোলাম মোস্তফা ও মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম, যুগ্ন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ কৃষিবিদ কামরুল আরেফিন বুলু পুনরায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে এ্যাডভোকেট এফ.কে.এম. লুৎফর রহমান, মোঃ শামসুল হক (গানু হাজি), মোঃ শুকুরুদ্দীন, মোঃ মাইনুল ইসলাম, মোঃ সাদিকুল ইসলাম, মোঃ মফিজ উদ্দিন, মোঃ নাজিবুর রহমান, এম কোরাইশী মিলু, মোঃ আহসানুল ইসলাম হাসান, দাতা সদস্য ডাঃ মোঃ আবুল হাসান ও প্রাতিষ্ঠানিক সদস্য মোঃ এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে প্রার্থী না থাকায় গঠনতন্ত্রের ২০ নম্বর ধারা বলে সকলকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি নির্বাচনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ মোঃ শামসুল ইসলাম টিপু। উল্লেখ্য, আগামী ৩১শে অক্টোবর ২০২৬ তারিখ শনিবার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় উক্ত তারিখ নির্বাচন এর প্রয়োজন হবে না মর্মে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অন্য সদস্যবৃন্দ হলেন, এ্যাডভোকেট মোঃ রবিউল হক ও এ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক। আপিল কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক হোসেন কাজল ও সদস্যবৃন্দ হলেন এ্যাডভোকেট মাসিদুল হক এবং এ্যাডভোকেট সুলতান আহমেদ চৌধুরী।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার

ঘিওরে পোনা মাছ অবমুক্তকরণ

সোনালী জুমের সম্ভবনার পর হ্রাস পাচ্ছে চাষাবাদ

রৌমারীর ইতিহাস সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবিতে আবেদন

টিকটক ও বিটিএস আসক্তি: অজানা পথের খোঁজে বাড়ি ছাড়া পাবনার তিন স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বলেশ্বর নদে কুমিরের হামলা: স্থানীয়দের সাহসিকতায় প্রাণে বাঁচল গাভী

বাংলাবান্ধায় জালে আটকা বার্মিজ অজগর, উদ্ধার করল বন বিভাগ