ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৫২

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে অপহরণ করে অস্ত্রের মুখে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

​আজ (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের চাঁপাই প্রেসক্লাবে এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মো: মিনহাজ উদ্দিন (৫২)।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলী'র সঙ্গে তাদের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ০৫ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম আরবান ক্লিনিকের পার্শ্বে মেসার্স আজম অটোর দোকানের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্স যোগে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় প্রতিপক্ষরা।

​তিনি অভিযোগ করেন, অপহরণের পর তাকে 
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা নামক স্থানে পুলিশ সদস্য রাসেল আলী'র নিজ বাড়ির ২য় তলায় একটি গোপন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তাকে জোরপূর্বক শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার মালিকানাধীন ৩ কাঠা জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়া হয়।

​ভুক্তভোগী আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিষয়টি নিয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

​সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, জোরপূর্বক করা অবৈধ ৮০৪৯ নং দলিলটি বাতিল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক