ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গজারিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন যায়েদ হোছাইন


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৫২

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা যায়েদ হোছাইন। রবিবার (২৭ সেপ্টেম্বর) ২০২৬ তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সোমবার(২৮ সেপ্টেম্বর) ২০২৬ নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গজারিয়া উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত সরকারি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখল ও ভূমির শ্রেণি পরিবর্তন প্রতিরোধসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।  এর আগে তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গজারিয়ায় ভূমি ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা রয়েছে। গজারিয়া উপজেলার ভূমি অফিসে সাধারণ মানুষ নিয়মিতভাবে নামজারি, খাজনা প্রদান, ভূমি-সংক্রান্ত বিভিন্ন আবেদন ও সরকারি সেবা নিতে আসেন। নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদানের ফলে এসব সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
গজারিয়া নবাগত সহকারী কমিশনার (ভূমি) ৪০তম বিসিএস কর্মকর্তা যায়েদ হোছাইন লক্ষিপুর জেলার বাসিন্দা। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার

ঘিওরে পোনা মাছ অবমুক্তকরণ

সোনালী জুমের সম্ভবনার পর হ্রাস পাচ্ছে চাষাবাদ

রৌমারীর ইতিহাস সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবিতে আবেদন

টিকটক ও বিটিএস আসক্তি: অজানা পথের খোঁজে বাড়ি ছাড়া পাবনার তিন স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বলেশ্বর নদে কুমিরের হামলা: স্থানীয়দের সাহসিকতায় প্রাণে বাঁচল গাভী

বাংলাবান্ধায় জালে আটকা বার্মিজ অজগর, উদ্ধার করল বন বিভাগ