ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৫৩

বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও জ্ঞাননির্ভর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা” শীর্ষক বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, কৌতূহল ও অনুসন্ধিৎসা জাগ্রত করার লক্ষ্যে ধারাবাহিক বিজ্ঞান বিষয়ক সংলাপের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সংলাপে মহাবিশ্বের উৎপত্তি, এর বিশালতা ও বিবর্তন, মহাকাশবিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্রমবিকাশ এবং আধুনিক প্রযুক্তির অগ্রযাত্রা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের চিন্তার পরিধি আরও বিস্তৃত করার গুরুত্ব তুলে ধরা হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান শিক্ষার্থীদের প্রশ্ন করতে, জানতে, যুক্তি দিয়ে ভাবতে এবং অনুসন্ধিৎসু হতে উৎসাহিত করেন। তিনি বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া তিনি শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চা, সৃজনশীল কর্মকাণ্ড ও বিভিন্ন গঠনমূলক কার্যক্রমে সম্পৃক্ত থেকে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্য অনুপ্রাণিত করেন।

সংলাপে বক্তারা বলেন, মহাবিশ্বের অসীম বিস্ময় থেকে শুরু করে মানুষের জ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার প্রতিটি ধাপই নতুন প্রশ্নের জন্ম দেয়, আর সেই প্রশ্নই নতুন জ্ঞানের দুয়ার উন্মোচন করে। শিক্ষার্থীদের মধ্যে সেই কৌতূহল ও অনুসন্ধিৎসা আরও বিকশিত করতেই জেলা প্রশাসনের এ ধারাবাহিক আয়োজন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাস্তবতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, সৃজনশীলতা ও নিয়মিত জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও সমৃদ্ধ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার

ঘিওরে পোনা মাছ অবমুক্তকরণ

সোনালী জুমের সম্ভবনার পর হ্রাস পাচ্ছে চাষাবাদ

রৌমারীর ইতিহাস সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবিতে আবেদন

টিকটক ও বিটিএস আসক্তি: অজানা পথের খোঁজে বাড়ি ছাড়া পাবনার তিন স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বলেশ্বর নদে কুমিরের হামলা: স্থানীয়দের সাহসিকতায় প্রাণে বাঁচল গাভী

বাংলাবান্ধায় জালে আটকা বার্মিজ অজগর, উদ্ধার করল বন বিভাগ