ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশের নাশকতা মামলায় আসামি বিএনপির ২ নেতা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১:৫৪

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা নাশকতা মামলায় আসামি করা হয়েছে উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন হাওলাদার  ও পার্শ্ববর্তী উপজেলা মির্জাগঞ্জের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে। এনিয়ে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে।
গত ২৪ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলাটি করেন বাকেরগঞ্জ থানার এস আই মোঃ এনামুল হক।

মামলায় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও  ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন হাওলাদার  স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আনোয়ার হোসেন খানকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাত ৩ টায় পৌরসভার ৬ নং ওয়ার্ড ভরপাশা গ্রামে জনসাধারণের ক্ষতি ও আতঙ্ক সৃষ্টি করার জন্য মামলায় উল্লেখিত আসামীরা ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এ সময় বজলুল হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় নাম উল্লেখ করা ১৯ জন আসামির মধ্যে ৬ নম্বর আসামি রয়েছেন মোঃ আনোয়ার হোসেন খান ও ৭ নম্বর আসামি মোঃ বেল্লাাল হোসন হাওলাদার। তিনি নেয়ামতী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারেক হাওলাদারের  পুত্র এবং আনোয়ার হোসেন  বাকেরগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের নুর মোহাম্মদ খানের পুত্র। মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

এ বিষয়ে মামলার আসামি মোঃ বেল্লাল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন খান বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পারি‘পূর্ব শত্রুতার জের ধরে একটি কুচক্রিমহল তদ্বির করে গত ২৪ সেপ্টেম্বরে বাকেরগঞ্জ থানা পুলিশের করা নাশকতা মামলায় থানা পুলিশকে ম্যানেজ করে আমাদের আসামি করা হয়েছে।

তাদের দাবি  ‘দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের মামলা হামলা শিকার হয়ে দল ক্ষমতায় থাকাবস্থায় আওয়ামী লীগের সাথেই মামলার আসামি হয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক ও রহস্যময়। বিএনপির দায়িত্বশীল ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন একটা সমাধান করা হবে।’

মোঃ বেল্লাল হোসেন আরও বলেন, ‘আমি মামলার বাদী পুলিশের এস আই এনামুল হকের সঙ্গেও কথা বলেছি। তিনিও আমাকে বলেন, আসামিদের নামের তালিকায় আমার নাম কীভাবে এলো, তিনি নিজেও জানেন না।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া বলেন ‘শুনেছি নেয়ামতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ও পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আনোয়ার হোসেন খানকে পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী একটি মামলা আসামি করা হয়েছে। বিষয়টা দুঃখজনক। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, গত ২৪ সেপ্টেম্বর রাতে এস আই এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলা নং-৩১/৩০৬। মামলাটি তদন্ত করা হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিএনপি নেতার নাম মামলায় কিভাবে এলো এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দেননি।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ