তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গফুর গ্রেপ্তার
ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি, মারধরসহ একাধিক অভিযোগের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় তজুমদ্দিন থানা পুলিশের একটি দল মুচিবাড়ির কোনা থেকে আব্দুল গফুরকে গ্রেপ্তার করে। বর্তমানে সে
তজুমদ্দিন থানা পুলিশের হেফাজতে রয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গফুর গত কয়দিন আগে মুচিবাড়ির কোনা বাজারে বাবুল নামের এক ব্যক্তিকে মারপিট করে বৈদ্যুতিক সর্ট দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তজুমদ্দিন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসলে মুচিবাড়ি কোনা বাজারের পশ্চিম মাথায় পুলিশকে গালিগালাজ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ গফুরকে ধাওয়া করলে সে পাশ্ববর্তী সুপারি বাগানে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে সুপারি বাগান থেকে গ্রেপ্তার করে।
ওসি মিজানুর রহমান জানান, মুচিবাড়ির কোনা বাজারে বাবুল নামে এক ব্যক্তিকে মারধর ও বৈদ্যুতিক সর্ট দেয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলা রয়েছে।স্থানীয় সূত্র জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আব্দুল গফুরের বিরুদ্ধে কয়েকজনকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান