শালিখায় ৭০০ নারী শিক্ষার্থীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
মাগুরার শালিখা উপজেলায় ১৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭০০ নারী শিক্ষার্থীর জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ২৮সেপ্টেম্বর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মিলানায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে এসব ন্যাপকিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তা আ. গণি মিয়ার সভাপতিত্বে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।
সভায় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ইংলিশ ক্লাব ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। "সেওজগাতী" আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধের পরিপ্রেক্ষিতে নারী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল প্রদানেরও আশ্বাস দেন তিনি।
সভা শেষে ১৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৭০০ স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান