ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাবান্ধায় জালে আটকা বার্মিজ অজগর, উদ্ধার করল বন বিভাগ


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:২

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে প্রায় ১৩ কেজি ওজনের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ১০ থেকে ১২ ফুট। পরে স্থানীয়রা সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১ নম্বর বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের মহানন্দা নদী থেকে স্থানীয়রা সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা ও বন বিভাগ সূত্রে জানা যায়, সকালে বাংলাবান্ধা ইউনিয়নের মহানন্দা নদীতে কয়েকজন ব্যক্তি মাছ ধরছিলেন। এ সময় তাদের জালে একটি অজগর সাপ আটকা পড়ে। পরে স্থানীয়রা সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।  উদ্ধার হওয়া অজগর সাপটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দা মনির জানান, সকালে মহানন্দা নদীত মাছ ধরতে গিয়ে জালে আটকা পরে অজগর সাপটি। এসময় শাপটিকে দেখার জন্য অনেক মানুষ ভীড় করে।  পরে বনবিভাগ জানানো হলে বন কর্মকর্তা সেটি উদ্ধার করে তেঁতুলিয়া বনবিভাগে নিয়ে যায়। 

এ বিষয়ে তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা বলেন, বাংলাবান্ধা ইউনিয়ন থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি
ওজন আনুমানিক ১৩-১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০-১২ ফুট। আমরা সাপটিকে উদ্ধার করে
পর্যবেক্ষণে রেখেছি । পরবর্তীতে উদ্ধার হওয়া অজগরটিকে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, গত ২-৩ বছরের ব্যবধানে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় ৫-৬ বার বার্মিজ অজগর সাপের দেখা মিলেছে। এর মধ্যে স্থানীয়দের সহায়তায় পাঁচটি অজগর উদ্ধার করেছে পঞ্চগড় বন বিভাগ।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান

নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

মেহেরপুরে হেরোইন ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি নাজমা গ্রেপ্তার

১০ মামলার পলাতক মাদক কারবারি কামরুল গ্রেপ্তার- পুরস্কার ছিল ২৫ হাজার টাকা

বড়াইগ্রামের রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার