ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:৭

রাঙামাটি জেলার কাপ্তাই সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশ ও যাতায়াত বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্তৃপক্ষ। বনাঞ্চলের সার্বিক সুরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংরক্ষিত এলাকা গুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

​কাপ্তাই বন রেঞ্জের রামপাহাড় বিট অফিসার মোহাম্মদ মিঠু তালুকদার জানান, সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব সর্তকতামূলক বিলবোর্ড বসানো হয়। বিলবোর্ড গুলোতে স্পষ্ট অক্ষরে উল্লেখ করা হয়েছে—সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। জনসাধারণকে সচেতন করতে এবং অনাকাঙ্খীত ঘটনা এড়াতে এসব বিলবোর্ড বসানো হচ্ছে।

​বন বিভাগ সূত্র জানা যায়, শীতকালীন মৌসুমে ও সাম্প্রতিক সময়ে পাহাড় এবং বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং বা ঘুরতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে মারাত্মক বিপদে পড়ে। পর্যটকরা অবাধে ও নিয়ম না মেনে সংরক্ষিত বনাঞ্চলে ঢুকে পড়ার কারণেই বারবার এমন দুর্ঘটনা ও নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। এধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং বনের জীববৈচিত্র্য রক্ষার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সংরক্ষিত বনের সীতার পাহাড়ে ঘুরতে এসে সন্ধ্যা বেলায় পথ হারিয়ে ফেলে। পাহাড় থেকে নিচে নামতে গিয়ে একজন গুরুতর আহত হয়। এমতাবস্থায় ৯৯৯ এ কল করলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনে। 

**ছবির ক্যাপসন- বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা সম্বলিত বিলবোর্ড।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান

নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

মেহেরপুরে হেরোইন ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি নাজমা গ্রেপ্তার

১০ মামলার পলাতক মাদক কারবারি কামরুল গ্রেপ্তার- পুরস্কার ছিল ২৫ হাজার টাকা

বড়াইগ্রামের রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার