ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

টিকটক ও বিটিএস আসক্তি: অজানা পথের খোঁজে বাড়ি ছাড়া পাবনার তিন স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:৮

শারীরিক গঠন নিয়ে পরিবারের কটূক্তিতে ক্ষোভ এবং টিকটক ও দক্ষিণ কোরীয় সঙ্গীত ব্যান্ড ‘বিটিএস’-এর অন্ধ মোহে পড়ে দেশ ছাড়ার উদ্দেশ্যে ঘর ছেড়ে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কুড়িগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া ওই কিশোরীদের সোমবার কুড়িগ্রাম থেকে উদ্ধার করে বিকেলে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া তিন কিশোরী পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন অষ্টম এবং বাকি দুজন ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তারা পরস্পরের প্রতিবেশী এবং দুজনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কিশোরীরা নিয়মিত টিকটক করত এবং তারা দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর একনিষ্ঠ ভক্ত ছিল। তাদের মধ্যে একজনকে শারীরিক ও চোখের গঠন নিয়ে পরিবারে প্রায়ই কটূক্তি ও উপহাসের শিকার হতে হতো। এ নিয়ে মনে তীব্র ক্ষোভ ও অভিমান তৈরি হলে তিন কিশোরী মিলে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করে। সেই অনুযায়ী রবিবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ক্লাসে না গিয়ে তারা পাবনা বাস টার্মিনালে যায়। তাদের একজন বাড়ি থেকে জমানো প্রায় ১ লাখ টাকা সঙ্গে নিয়েছিল। টার্মিনাল থেকে বাসে চড়ে নাটোর ও রংপুর হয়ে তারা কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় পৌঁছায়। অপরিচিত এলাকায় সন্ধ্যার পর আশ্রয়ের সন্ধানে ঘোরাঘুরির সময় কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজ উদ্দিনের স্ত্রীর নজরে আসে তারা। আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তিনি তাদের নিজের বাসায় নিয়ে খাবার দেন। পরে এসআই তাজ ও তাঁর স্ত্রী কৌশলে পরিবারের নম্বর সংগ্রহ করে অভিভাবকদের খবর দেন এবং পাবনা পুলিশকে অবহিত করেন।

এদিকে মেয়েরা বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে পাবনা সদর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং শহরে মাইকিং করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পাবনা জেলা পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। কুড়িগ্রাম পুলিশের মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার পর সেখান থেকে ছাত্রীদের উদ্ধার করে পাবনায় নিয়ে আসা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, স্কুলছাত্রীদের নিখোঁজ হওয়ার ঘটনাটিকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিল। কুড়িগ্রাম সদর থানার এসআই তাজের পরিবারের সচেতনতা ও কুড়িগ্রাম পুলিশের দ্রুত সহায়তায় মেয়েদের নিরাপদ আশ্রয়ে নেওয়া সম্ভব হয়। সোমবার বিকেলে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের মানসিক অবস্থা ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান

নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

মেহেরপুরে হেরোইন ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি নাজমা গ্রেপ্তার

১০ মামলার পলাতক মাদক কারবারি কামরুল গ্রেপ্তার- পুরস্কার ছিল ২৫ হাজার টাকা

বড়াইগ্রামের রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার