ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:১৩
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ স্বপন মেকার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার স্বপন মেকার এলাকায় তালিকাভুক্ত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
 
 গত রাত ৯টার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদহ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার স্বপন মেকার ধর্মদহ বাজার এলাকার মৃত রফিজ উদ্দিন কারিগরের ছেলে।
 
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে ধর্মদহ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন স্বপন মেকারকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
 
পুলিশ আরও জানায়, স্বপন মেকার দীর্ঘদিন ধরে ধর্মদহ ও আশপাশের এলাকায় মাদকদ্রব্যের বেচাকেনার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযানে তার নাম পুলিশের নজরদারিতে ছিল বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী হওয়ায় দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। এরই ধারাবাহিকতায় ধর্মদহ বাজার এলাকায় ডিবি পুলিশের এ অভিযান পরিচালিত হয়। ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তার স্বপন মেকারকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
 
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান (নি.) জানান, জেলা পুলিশের মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ধর্মদহ বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ স্বপন মেকারকে গ্রেপ্তার করা হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান

নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

মেহেরপুরে হেরোইন ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি নাজমা গ্রেপ্তার

১০ মামলার পলাতক মাদক কারবারি কামরুল গ্রেপ্তার- পুরস্কার ছিল ২৫ হাজার টাকা

বড়াইগ্রামের রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার