ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ২:২৬

নেত্রকোনার খালিয়াজুরীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী গোলাম তৌহিদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার মেন্দিপুর ইউনিয়নে নিজ বাড়ির পাশের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

চৌধুরী গোলাম তৌহিদ মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মোস্তফা (হাছেন) চৌধুরীর বড় ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকায় অডিট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে তিনি বাড়িতে আসেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হঠাৎ স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে জানাজার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামানের উপস্থিতিতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতি ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান

নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

মেহেরপুরে হেরোইন ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি নাজমা গ্রেপ্তার

১০ মামলার পলাতক মাদক কারবারি কামরুল গ্রেপ্তার- পুরস্কার ছিল ২৫ হাজার টাকা

বড়াইগ্রামের রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন

দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন

আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩০০ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি স্বপন মেকার গ্রেপ্তার