বড়াইগ্রামের রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত তিন শিক্ষক মোঃ সাহাবুদ্দিন সরকার সিনিয়র শিক্ষক( বাংলা) মোঃ বাবর আলী প্রামানিক সিনিয়র শিক্ষক(ইংরেজি) ও মোঃ এনামুল হক সিনিয়র
শিক্ষক(গণিত ও পদার্থ ) ৩ কে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম-এর আমন্ত্রণে, মোঃ আত্তাব উদ্দিন বাবলুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহবুব উল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলুসহ গন্যমান্য ব্যাক্তি
বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে বিদায়ী তিন শিক্ষক নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেছেন। তাঁদের শ্রম, মেধা ও আদর্শ রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শিক্ষকতা জীবনের এই অবদান বিদ্যালয় পরিবার দীর্ঘদিন স্মরণ করবে।
রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহবুব উল আলম বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিদায়ী শিক্ষকদের দীর্ঘদিনের কর্ম ও অবদানের প্রতি আমরা কৃতজ্ঞ। তাঁদের অবসরজীবন সুখী ও সুন্দর হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
বিদায়ী শিক্ষকরা আবেগঘন বক্তব্যে কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বিদায়ী তিন শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। আবেগঘন পরিবেশে তাঁদের বিদায় জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
এমএসএম / এমএসএম
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ
কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান
Link Copied