১০ মামলার পলাতক মাদক কারবারি কামরুল গ্রেপ্তার- পুরস্কার ছিল ২৫ হাজার টাকা
যশোরের অভয়নগরে দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় পলাতক থাকা চিহ্নিত মাদক কারবারি কামরুল ইসলাম ওরফে ‘মাদক কামরুল’কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদক মামলা রয়েছে। সম্প্রতি যশোর জেলা পুলিশের প্রকাশিত মাদক কারবারিদের তালিকায় তাঁকে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি মোটরগাড়ির গ্যারেজে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআই গোলাম রসুলের নেতৃত্বে অভয়নগর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার কামরুল ইসলাম উপজেলার গুয়াখোলা এলাকার মৃত আব্দুল গনীর ছেলে। স্থানীয় রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, কামরুল ইসলামের বিরুদ্ধে অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। মাদকবিরোধী অভিযানে তাঁকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত ছিল। সম্প্রতি যশোর জেলা পুলিশ মাদক কারবারিদের যে তালিকা প্রকাশ করে, সেখানে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। তাঁকে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। পুলিশের বিশেষ অভিযানে অবশেষে নওয়াপাড়ার একটি গ্যারেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে “সকালের সময়কে” বলেন, কামরুল ইসলাম ওরফে মাদক কামরুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ
কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান
Link Copied